1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

শরিয়াহবিরোধী আইন বাতিলের দাবিতে খুলনায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ কাল

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনা প্রতিনিধি

সম্প্রতি সংসদে পাস হওয়া ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধনী) বিল ২০২৬’কে শরিয়াহবিরোধী আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে খুলনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস সংকট এবং মূল্যস্ফীতির প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হবে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নগরীর পাওয়ার হাউস মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ৩টায় পাওয়ার হাউস মোড়স্থ আইএবি মিলনায়তনে আয়োজিত প্রস্তুতি সভায় এ কর্মসূচির বিষয়টি জানানো হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী ইমরান হোসাইনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন নগর সেক্রেটারি মাওলানা মোঃ দীন ইসলাম।

সভায় বক্তারা বলেন, সম্প্রতি সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর (সংশোধনী) বিল ২০২৬ বাতিল করতে হবে। পাশাপাশি জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসন এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

সভায় উপস্থিত ছিলেন নগর সহসভাপতি মাওলানা মোজাফফর হোসাইন, শেখ মোঃ নাসির উদ্দিন, আলহাজ্ব আবু তাহের, জয়েন্ট সেক্রেটারি মোঃ ইমরান হোসেন মিয়া, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোল্লা রবিউল ইসলাম তুষার, সাংগঠনিক সম্পাদক মোঃ মঈন উদ্দিন ভূঁইয়াসহ নগর ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে শুক্রবারের কর্মসূচি সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার সকাল থেকে নগরীর বিভিন্ন মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে সফর করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ। তাঁরা দারুল উলুম মাদ্রাসা, মারকাজুল উলুম মাদ্রাসা, খাদেমুল ইসলাম মাদ্রাসা, মাদানী নগর মাদ্রাসা, রায়ের মহল মাদ্রাসা, গোয়ালখালী মাদ্রাসা এবং ফুলবাড়ীগেট এমদাদুল উলুম রশিদিয়া মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে যান।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী ইমরান হোসাইন, সহসভাপতি মাওলানা মোজাফফর হোসাইন, শেখ মোঃ নাসির উদ্দিন, আলহাজ্ব আবু তাহের, সেক্রেটারি মাওলানা দীন ইসলাম, উপদেষ্টা মাওলানা আব্দুল্লাহ কাফি, আলহাজ্ব আব্দুস সালাম ও আলহাজ্ব শফিউল ইসলাম।

শুক্রবারের সমাবেশ ও বিক্ষোভ মিছিল সফল করতে খুলনার সর্বস্তরের তৌহিদী জনতা, নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা নেতৃবৃন্দ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park