
মো. আল-আমিন, শরীয়তপুর:
শরীয়তপুর জেলা মাইক্রোবাস ও প্রাইভেটকার মালিক সমিতির উদ্যোগে ৭ রমজান আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার শহরের শিল্পকলা মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাইক্রোবাস ও প্রাইভেটকার মালিক সমিতির সভাপতি মাহবুব আলম তালুকদার।
সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খানের সঞ্চালনায় আয়োজিত এই সভায় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদার বলেন, পরিবহন ব্যবসায়ীদের মানুষের সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। সংগঠনের প্রতিটি সদস্যকে জনকল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সৎভাবে উপার্জন করতে হবে এবং পরিবহন খাতে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
সভা শেষে সংগঠনের সার্বিক সফলতা ও দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।