1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

শহীদ এখলাজ উদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় ক্রিকেটে চ্যাম্পিয়ন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ১৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ ফসিয়ার রহমান নড়াইল 

নড়াইলের কালিয়ায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ৫৪তম স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ৬ ও ৭ জানুয়ারি কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বের শেষে ক্রিকেট ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শহীদ এখলাজ উদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়।

৭ জানুয়ারি পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার পর্দা নামে। এ উপলক্ষে ঐতিহ্যবাহী কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন ও মনোমুগ্ধকর পরিবেশে সেজে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. জিন্নাতুল ইসলাম। সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার শারাফাত হোসেন, কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি. এম. শুকুর আলী, পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আনিসুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারের প্রতিযোগিতায় উপজেলার ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রথম ধাপে ৬টি ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হয়। পরে ৬ ও ৭ জানুয়ারি কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনে ২৭ জন ক্রীড়া শিক্ষক দায়িত্ব পালন করেন।

প্রতিযোগিতায় ১০০ ও ২০০ মিটার দৌড়, লং জাম্প, ভলিবল, ক্রিকেট ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন ইভেন্টে সপ্তাহব্যাপী প্রাণবন্ত অংশগ্রহণ করে কোমলমতি শিক্ষার্থীরা। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ক্রিকেটে সব বিদ্যালয়কে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়ে বিজয় শিরোপা ঘরে তোলে শহীদ এখলাজ উদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়।

সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. জিন্নাতুল ইসলাম বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে অপরিহার্য। সুশিক্ষার সঙ্গে সঙ্গে খেলাধুলার মানোন্নয়নে সবাইকে আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park