1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

শহীদ বুদ্ধিজীবী দিবসে নড়াইলে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নড়াইলে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে।

নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৭টায় জেলা সদরের বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, নড়াইল পৌরসভা, জেলা পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের স্মরণে শ্রদ্ধা জানানো হয়। পুষ্পস্তবক অর্পণের পর শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. রকিবুল হাসানসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর মুক্তিযুদ্ধের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী দেশের খ্যাতিমান বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে মেধাশূন্য করার চেষ্টা করেছিল।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park