1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউরের স্বপ্ন এদেশে মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তিতে বসবাস করবে: আজিজুল বারী হেলাল

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

ফুলবাড়িগেট বাজার সংলগ্ন বালুর মাঠ প্রাঙ্গণে বুধবার ৪ ডিসেম্বর সকাল থেকে দিনব্যাপ সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।

খানজাহান আলী থানা বিএনপি’র সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৯ সালের ১৬ নভেম্বর। মাঝখানে কেটে গেছে ১৫ বছর। খানজাহান আলী থানা বিএনপি’র সম্মেলনে বিশেষ অতিথি কেন্দ্রীয় বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন,।

বিএনপি জনগণের রাজনীতি করে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বপ্ন দেখেছিলেন এদেশের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তিতে বসবাস করবে। একারণে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। বিগত সরকার গত ১৬ টি বছরে এদেশে মানুষের বাক স্বাধীনতা হরন করে ভোটের নামে দিনের ভোট রাতে নিয়েছিলো। শেখ হাসিনা সরকার পতনের পর এদেশের সর্বত্র গনতন্ত্রের বাতাস বইছে।

খানজাহান আলী থানা বিএনপি’র উদ্বোধন করেন খুলনা মহানগর বিএনপি আহবায়ক এস এম শফিকুল আলম মনা।

বিশেষ বক্তা কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সঞ্চালনা করেন খানজাহান আলী থানা বিএনপি সদস্য সচিব আবুসাঈদ হাওলাদার আব্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খানজাহান আলী থানা বিএনপি আহবায়ক কাজী মিজানুর রহমান। সম্মেলনে আরো উপস্থিত ছিল মহানগর ও থানা বিএনপির সদস্যবৃন্দ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park