1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

শাট ডাউন প্রত্যাহারের দাবিতে বাগেরহাটে মানববন্ধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি 

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সংস্কার ঐক্য পরিষদের কমপ্লিট শাটডাউন প্রত্যাহারের দাবিতে বাগেরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট সম্মিলিত ব্যবসায়ী সমিতির আয়োজনে রবিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব চত্ত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বাগেরহাট চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি শাহেদ আলী রবি, মোঃ শাহজাহান মিনা, চেম্বার অফ কমার্সের সাবেক পরিচালক মাহবুবুর রহমান টুটুল, শংকর সেন, সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতা মোঃ মোস্তফা, মোঃ কাজল, আশিস তালুকদার, ওমর ফারুক, জাকির হোসেন, সাইফুল ইসলামসহ বাগেরহাটের বিভিন্ন স্তরের প্রায় দুই শতাধিক ব্যবসায়ী নেতা ও সাধারণ ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, একটি অসাধু মহল দেশকে অস্থিতিশীল এবং অর্থনীতিকে ধ্বংস করার উদ্দেশ্যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়েছে। এই শাটডাউন আমদানি ও রপ্তানিকারকদের ওপর বিরূপ প্রভাব ফেলবে, যা কোনো ব্যবসায়ীর পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয়। তাই বাগেরহাটসহ দেশের সকল সাধারণ ব্যবসায়ীরা এই কর্মসূচির বিপক্ষে অবস্থান নিয়েছে। দেশের অর্থনীতির স্বার্থে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগদানের আহ্বান জানান বক্তারা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park