1. admin@naragatirsangbad.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ডুমুরিয়ায় মিষ্টির দোকান দেখিয়ে সার ডিলারশিপ, নিয়োগ নিয়ে বিতর্ক মনোহরদীর পীরপুর উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি দিঘলিয়ায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা, মণ্ডপে সিসিটিভি স্থাপনের নির্দেশ উখিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা নগদের নতুন অ্যাপের প্রচারে গোপালগঞ্জে র‍্যালি মনোহরদীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত দিঘলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত শারদীয় দুর্গোৎসবে সাংবাদিক নেতা শিহাব উদ্দিন মোল্লার শুভেচ্ছা গোপালগঞ্জ জেলা পুলিশে কর্মদক্ষতার স্বীকৃতি পেলেন আবুল হাসান শেখ

শারদীয় দুর্গোৎসবে সাংবাদিক নেতা শিহাব উদ্দিন মোল্লার শুভেচ্ছা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গোপালগঞ্জসহ দেশের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক নেতা মোঃ শিহাব উদ্দিন মোল্লা।

শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধের এক অনন্য প্রতীক। এ উৎসব মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্ম ও বর্ণের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে উৎসবের আনন্দ ভাগাভাগি করে আসছেন। ধর্ম-বর্ণনির্বিশেষে সবার মধ্যে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি অটুট থাকুক। শারদীয় দুর্গোৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে। এ উৎসব সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।

মোঃ শিহাব উদ্দিন মোল্লা প্রেসক্লাব গোপালগঞ্জের সদস্য, গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংবাদিক ইউনিয়নের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দৈনিক আলোকিত প্রতিদিনের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি, দৈনিক ভোরের বাণীর ভ্রাম্যমাণ প্রতিনিধি ও সাপ্তাহিক সুপ্রভাত ঢাকার জেলা প্রতিনিধি হিসেবেও কর্মরত রয়েছেন।

পরিশেষে তিনি শারদীয় দুর্গোৎসবের সার্বিক সাফল্য কামনা করেন এবং সবাইকে পারস্পরিক সম্প্রীতি, শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রেখে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park