
আরিফুজ্জামান সাগর বিশেষ প্রতিনিধি
অত্র থানার শাহআলী মাজার সম্মেলন কক্ষে LOCC মিটিং অনুষ্ঠিত হয়। থানার আইন-শৃঙ্খলা সমন্বয় কমিটি মত বিনিময় সভায় অফিসার ইনচার্জ জনাব তারিকুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মাইনুল হোসেন খান নিখিল মাননীয় সংসদ সদস্য ঢাকা ১৪ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দারুস সালাম জোন জনাব,এম এম মঈনুল ইসলাম পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার দারুস সালাম জোন জনাব, মমিনুল হক ডিএমপি ,ঢাকা।
এছাড়া- ডিবির ইন্সপেক্টর, ট্রাফিক ইন্সপেক্টর। ইন্সপেক্টর ইনভেস্টিগেশন শাহ আলী থানা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়িক প্রতিনিধি, সরকারি সেবা দানকারী সংস্থার প্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষক, মসজিদের ইমাম, গণমাধ্যম কর্মী, সহ অত্র থানা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত সভায় থানা এলাকার আইন- শৃঙ্খলা, মাদক, কিশোর গ্যাং, চুরি, ছিনতাই ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।