1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু বিশ্বাস

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক 

বাংলাদেশের ট্রায়াথলন তারকা ও প্রথম সার্টিফায়েড ট্রায়াথলন কোচ মিশু বিশ্বাস দেশের সীমানা পেরিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে শিকাগো ম্যারাথন এবং আয়রনম্যান ৭০.৩ নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশের সীমিত পরিকাঠামো ও সুযোগ থাকা সত্ত্বেও মিশু বিশ্বাস তার প্রতিভা, অধ্যবসায় এবং আন্তর্জাতিক মানের মানসিকতা দিয়ে বিশ্বমঞ্চে এক অনন্য পরিচিতি তৈরি করেছেন। আজ তিনি শুধু একজন খেলোয়াড় নন, বাংলাদেশের ট্রায়াথলনের পথপ্রদর্শকদের অন্যতম।

বাংলাদেশে ট্রায়াথলন খেলার বিকাশে তার অবদান অতুলনীয়। দীর্ঘদিন ধরে তিনি বিডি ট্রাই ক্লাব এবং বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক ও সাইক্লিং ক্লাবের উন্নয়নে কেন্দ্রীয় ভূমিকা পালন করে আসছেন।

মিশু বিশ্বাস ২০২৩ সালে আয়রনম্যান অল ওয়ার্ল্ড অ্যাথলেট র‍্যাঙ্কিংয়ে জাতীয়ভাবে দ্বিতীয় স্থান অর্জন করেন। ২০২৪ সালে ইনজুরির কারণে মাত্র একটি রেস আয়রনম্যান ফিলিপাইনে অংশগ্রহণ করে জাতীয়ভাবে তৃতীয় স্থান লাভ করেন। ২০২৩ সালে আয়রনম্যান ব্রাজিল, আয়রনম্যান মালয়েশিয়া ও আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে ধারাবাহিক সফল পারফরম্যান্সের কারণে ২০২৪ সালে আয়রনম্যান কর্তৃক সিলভার অ্যাওয়ার্ডে ভূষিত হন। এছাড়া ২০২৩ সালে ফ্রান্সে আয়োজিত আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে দক্ষিণ এশীয় অ্যাথলেটদের মধ্যে চতুর্থ স্থান অর্জন করেন।

বাংলাদেশ সরকার ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ২০১৯ ও ২০২৪ সালে দু’বার রাষ্ট্রপতি পুলিশ পদক প্রদান করে সম্মানিত করেছে।

বর্তমানে মিশু বিশ্বাস নিউইয়র্কে অবস্থান করছেন। তিনি আগামী সেপ্টেম্বর আয়রনম্যান ৭০.৩ নিউইয়র্ক এবং অক্টোবর শিকাগো ম্যারাথনে অংশগ্রহণের জন্য কঠোর অনুশীলন করছেন। ওই প্রতিযোগিতায় তিনি ক্যালিফোর্নিয়ার মোনা (MAUNA) ট্রাই ক্লাবকে প্রতিনিধিত্ব করবেন।

মিশু বিশ্বাস বলেন, “আমার চূড়ান্ত লক্ষ্য হলো বিশ্বমানের এন্ড্যুরেন্স প্রতিযোগিতায় পেশাদারিত্বের সঙ্গে অংশগ্রহণ করা। আয়রনম্যান ট্রায়াথলন, চ্যালেঞ্জ সিরিজ, টি১০০ ট্রায়াথলন রেসগুলোতে সাফল্য অর্জন করা। একজন নিবেদিত চ্যানেল সাঁতারু হিসেবে ইংলিশ চ্যানেল, জিব্রাল্টার প্রণালি এবং নর্থ চ্যানেলের মতো বিশ্বখ্যাত ওপেন-ওয়াটার সাঁতারের রুট সম্পন্ন করাই আমার স্বপ্ন।”

তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্রে অবস্থানের সুবাদে বাংলাদেশ ও দক্ষিণ এশীয় বংশোদ্ভুত আমেরিকান নতুন প্রজন্মের অ্যাথলেটদের নিয়ে কাজ করতে চাই। একই সাথে দেশের উদীয়মান খেলোয়াড়দের অনলাইনে কোচিংয়ের মাধ্যমে সহায়তা করতে আগ্রহী, যা দেশের ট্রায়াথলন স্পোর্টসকে আরও এগিয়ে নেবে। পপুলার লাইফ ইনস্যুরেন্স, নাভানা, ফরচুনসহ বেশ কয়েকটি বহুজাতিক প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে আমাকে স্পন্সর করছে এবং ভবিষ্যতেও তারা আমার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park