1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

শিবপুর পুটিয়া কামারগাঁও অবৈধ মবিল কারখানা জব্দ মালিক গ্রেপ্তার।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার

নরসিংদীর জেলার শিবপুর উপজেলার কামারগাঁও কান্দাপাড়ায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার শিবপুর থানার কর্তব্যরত এন এস আই কর্মকর্তা এর তথ্যের ভিত্তিতে নরসিংদীর শিবপুরে এন এস আই ও ডিবি পুলিশ এর যৌথ অভিযান পরিচালনা করে ভারতীয় ভেজাল বাজাজ মবিল প্রস্তুতকারী কারখানা জব্দ করেন এবং প্রশাসন কারখানার মালিক জিয়াবুল রহমান কে গ্রেফতার করতে সক্ষম হয়।

বৃহস্পতিবার ২৬ শে ডিসেম্বর রাত দশটা থেকে অভিযান পরিচালনা শুরু করেন এন এস আই ও ডিবি পুলিশ যৌথ ভাবে এবং রাত সাড়ে বারটার দিকে কারখানা জব্দ করে কারখানার মালিক জিয়াবুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয়। তথ্য সূত্রে জানতে পারলাম এই অবৈধ ভারতীয় মবিল বাজাজ কারখানার মালিক জিয়াবুর রহমান (৩৮), চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালামিয়া পাড়া গ্রামের মৃত কবির আহমেদের ছেলে। নরসিংদীর, শিবপুরের কামারগাঁও কান্দাপাড়া এলাকার মোরগ ব্যবসায়ী মোঃ বাবুল মিয়ার বাড়িতে ভাড়া বাসায় থেকে প্রায় দুই বছর যাবৎ অবৈধ মবিল তৈরির কারখানায় ভেজাল মবিল তৈরি করে ব্যবসা করে আসছে। আরো জানা যায়, সে নরসিংদীর আশে পাশের বিভিন্ন জায়গায় অবৈধ নকল ভারতীয় বাজাজ মবিলের ডিলারও কর্মচারী নিয়োগ দিয়েছে।

দুটি রুম ভাড়া নিয়ে সে এই অবৈধ কারখানা পরিচালনা করে আসছিল। অভিযান পরিচালনার সময় তার মবিল প্রস্তুত করার কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। উদ্ধারকৃত মবিলের মালামাল ও প্রস্তুতকৃত মেশিনের আনুমানিক বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকা। মবিলে লাল রং মিশিয়ে সেটাকে কালার করে বাজার জাত করতো অবৈধ বাজাজ কারখানার মবিল মালিক।এ ধরনের অবৈধ ব্যবসায়ীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন এলাকাবাসী ও সচেতন মহল ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park