1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

শিমুলতলা বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি জিয়াউর রহমানকে সংবর্ধনা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

রাসেল মোল্লা, নড়াইল

নড়াইল সদর উপজেলার ৮ নম্বর কলোড়া ইউনিয়নের শিমুলতলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান মোল্লাকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে।

১৭ এপ্রিল বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান প্রধান শিক্ষক দেবাশীষ বাবু এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষক তাকিবুর রহমান টিটাব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত সভাপতি জিয়াউর রহমান মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু বক্কর বিশ্বাস, নির্বাচিত অভিভাবক সদস্য তাহাজ্জত মোল্লা, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাকির মোল্লা, সাধারণ সম্পাদক দ্বাহার মিনা, জেলা যুবদলের ত্রাণ বিষয়ক সম্পাদক ইয়াসির আরাফাত পান্নু এবং সাবেক ইউপি সদস্য গোলাম নবী মোল্লা।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় আগত অতিথিবৃন্দ, নবনির্বাচিত সভাপতি এবং অভিভাবক ও ছাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের বিভিন্ন সুবিধা-অসুবিধা এবং উন্নয়নমূলক বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। শেষে প্রতিষ্ঠানের কর্মকর্তা, অভিভাবক ও এলাকাবাসীরা নবনির্বাচিত সভাপতি জিয়াউর রহমানকে অভিনন্দন জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park