1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

শিরোমণি বাজার বণিক সমিতির নির্বাচনে ১১ পদে ৩৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো. মামুন মোল্লা, খুলনা

ঐতিহ্যবাহী শিরোমণি বাজার বণিক সমিতির নির্বাচনে ১১টি পদের বিপরীতে মোট ৩৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ২৫ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রবিবার (৯ নভেম্বর) প্রার্থীরা নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ শেখ ইকবাল হোসেনের কাছে সমিতির নিজস্ব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব আলহাজ মোড়ল আনিসুর রহমান, আহ্বায়ক অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস এবং সদস্য জেলা জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি মুন্সি মইনুল ইসলাম।

ঘোষিত তফসিল অনুযায়ী, ১২ নভেম্বর খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, ১৪ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, ১৫ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ১৬ নভেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। নির্বাচনের দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

বণিক সমিতির ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন যাঁরা সভাপতি পদে: শেখ রেজাউল ইসলাম, হাফেজ মো. আমিনুল ইসলাম ও শেখ আকতার হোসেন। কার্যকরী সভাপতি পদে: আবুল বাশার, শেখ আ. হামিদ, রশিদ সরদার ও শেখ আবুল কাশেম। সহসভাপতি পদে: মো. শহিদুল্লাহ ও মিয়া হাফিজুর রহমান। সাধারণ সম্পাদক পদে: মোল্লা সোলয়ামান, শেখ তরিকুল ইসলাম ও সাহিদুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক পদে: কাগজী আ. মান্নান, ফয়সাল শেখ ও আব্দুল হাকিম।সহসাধারণ সম্পাদক পদে: আবুল কাশেম, শেখ রবিউল ইসলাম ও শেখ ফরিদ। সাংগঠনিক সম্পাদক পদে: মো. ইয়াসিন হোসেন মুন ও শেখ জসিম। কোষাধ্যক্ষ পদে: মো. ইয়াসিন কাগজী, মীর বাবুল আক্তার, শেখ আজিম হোসেন ও মো. জলিল হোসেন। দপ্তর সম্পাদক পদে: মো. মিরাজুল ইসলাম মিরাজ, শেখ জিয়াউর রহমান ও শেখ আছাদুল কবির চঞ্চল। প্রচার সম্পাদক পদে: শেখ সাব্বির ও সুমন শেখ।

সদস্য পদে: জামাল মোল্ল্যা, আমজাদ হোসেন, মো. মান্দার খা, মো. আলী মোল্ল্যা, মো. মাসুদ পারভেজ, মো. শাহাজামাল ও শেখ আজিউর রহমান।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park