1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সোহাগ নামে এক জন আটক 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৩৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নওগাঁর মহাদেবপুরে ১ম শ্রেণির শিশু শিক্ষার্থী (৭) ধর্ষণের ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে জোরপূর্বক ধর্ষণ করার অপরাধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিবগঞ্জ বাজারের যুগল তরণীর ছেলে সোহাগ তরণীকে (১৬) একমাত্র আসামী করে মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করেন।

আইনের সহিত সংঘাতে জড়িত শিশু সোহাগ তরণীকে গ্রেপ্তার করে বুধবার (২০ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে গত রোববার দুপুরে উপজেলার শিবগঞ্জ বাজারস্থ আসামীর শয়নকক্ষে।

মামলা সূত্রে জানায়, স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণিতে পড়ুয়া শিশু শিক্ষার্থী (৭) কে চকলেট দেয়ার লোভ দেখিয়ে প্রতিবেশী সোহাগ তরণী তার নিজ শয়ন কক্ষে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে তার মা ছুটে এসে রক্তাত্ব অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করেন।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় থানায় মামলা হলে আইনের সাথে সংঘাতে জড়িত শিশু সোহাগ তরণীকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park