1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

শীতের মৌসুমে বাড়ির শোভা বাড়াতে গাছ কিনতে ভিড় ফুল প্রেমীদের

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

শীত পড়তেই সিরাজগঞ্জের তাড়াশে ভ্যান গাড়িতে করে ঘুরে ঘুরে  দেশি-বিদেশী বিভিন্ন প্রজাতির ফুলের চারা বিক্রি হচ্ছে। শীতের মৌসুমে বাড়ির শোভা বাড়াতে গাছ কিনতে ভিড় ফুল প্রেমীদের। স্থায়ী ফুলের দোকানের পাশাপাশি শহরের বিভিন্ন প্রান্তে  বসেছে ফুলের অস্থায়ী দোকান। গাছগুলি ১০ টাকা থেকে শুরু করে ৫০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে।

গাঁদা ফুলের সঙ্গে পাল্লা দিয়ে বিক্রি হচ্ছে চন্দ্রমল্লিকা, ডালিয়া, গেজেনিয়া, জারবেরা সহ বিভিন্ন প্রজাতির মরশুমী ফুল। শীতের মরশুম পড়তেই চারা কেনার হিড়িক পড়েছে শহরের প্রতিটি দোকানে।

রাজু নামে এক বিক্রেতা জানান,  শীতের মৌসুমে পৌষ, মাঘ ও ফাল্গুন মাস জুড়ে চলে ফুলের চারা বেচা-বিক্রি। বিভিন্ন হাটে অনেক মৌসুমী ব্যবসায়ী চারা বেচা-বিক্রি করে বাড়তি আয় করেন। অনেক ফুল চাষী নিজেদের নার্সারীতে চারা উৎপাদন করে হাটে বিক্রি করেন। অনেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ফুলের চারা সংগ্রহ করে ঘুরে ঘুরে বিক্রি করেন। শহরের মোড়ে মোড়ে ভ্যানে করে ফুলের চারার আকর্ষণীয় পসরা সাজিয়ে বিক্রি করেন।

কাজলী দাস নামে এক ক্রেতা জানান, বাড়ির সৌন্দর্যয়ন বাড়াতে ফুল গাছ লাগায়। এবারো চারা কিনতে এসেছি। তাছাড়া গাছ লাগানো পরিবেশের পক্ষে ভাল। তাই সকলকে গাছ লাগানো উচিৎ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park