1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

শৈলকুপায় ডিবি পুলিশের ঝটিকা অভিযান: ইয়াবাসহ ধরা মাদক কারবারী জারিফ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক শৈলকুপা, ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকুপায় ডিবি পুলিশের এক শ্বাসরুদ্ধকর অভিযানে ২৫ পিস ইয়াবাসহ মো. জারিফ হোসেন (২৬) নামের এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে পৌর এলাকার কবিরপুর মোড়ে অবস্থিত খুরশিদা মেমোরিয়াল প্রাইভেট হাসপাতালের পাশে একটি চায়ের দোকানে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

আটককৃত জারিফ হোসেন শৈলকুপা পৌর এলাকার বাজারপাড়ার ইসমাইল হোসেনের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ ডিবি পুলিশের একটি চৌকস দল মঙ্গলবার রাতে কবিরপুর এলাকায় অবস্থান নেয়। সাধারণ মানুষ যখন চায়ের দোকানে আড্ডায় মশগুল, ঠিক তখনই পুলিশ হানা দেয়।

খুরশিদা মেমোরিয়াল হাসপাতালের পাশে অবস্থিত চায়ের দোকানে তল্লাশি চালিয়ে জারিফের কাছ থেকে উদ্ধার করা হয় ২৫ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট।

হাসপাতাল সংলগ্ন জনবহুল এলাকায় চায়ের দোকানে বসে মাদক বিক্রির এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, জারিফ দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে থানায় সোপর্দ করা হয়েছে।

ডিবি পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতি অনুসারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। শৈলকুপার সচেতন মানুষ এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, এমন কার্যকর পদক্ষেপের মাধ্যমে এলাকায় মাদক নির্মূল করা সম্ভব হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park