1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

শোভাযাত্রা ও বৈশাখী মেলায় নববর্ষ বরণ, উৎসবে মুখর গোপালগঞ্জ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শিহাব উদ্দিন গোপালগঞ্জ 

গোপালগঞ্জ, ১৪ এপ্রিল ২০২৬ (মঙ্গলবার): বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গোপালগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩-কে বরণ করে নেওয়া হয়েছে। ভোর থেকেই জেলার বিভিন্ন স্থানে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

সকাল সাড়ে ৬টায় শহরের পৌর পার্কে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে সমবেত কণ্ঠে ‘এসো হে বৈশাখ’ গেয়ে নতুন বছরকে স্বাগত জানান অংশগ্রহণকারীরা। এরপর স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সংগীত, নৃত্য ও আবৃত্তির মধ্য দিয়ে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

শিশু একাডেমির উদ্যোগে চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়, যা শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

সকাল পৌনে ৯টায় জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামানের নেতৃত্বে বর্ণাঢ্য নববর্ষ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর পার্কে এসে শেষ হয়। রঙিন ব্যানার, ফেস্টুন ও বৈশাখী সাজে সজ্জিত এ শোভাযাত্রায় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়।

জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিকুজ্জামান এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত কুমার দেবনাথ। এছাড়া প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতা, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

পরে পৌর পার্কে দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। মেলায় গ্রামীণ ঐতিহ্য, লোকজ সংস্কৃতি ও নানা পণ্যের সমাহার দর্শনার্থীদের আকর্ষণ করে। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনও দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করে।

উৎসবমুখর এ আয়োজন গোপালগঞ্জবাসীর মধ্যে নতুন বছরের আনন্দ, সম্প্রীতি ও বাঙালিয়ানা চেতনার বহিঃপ্রকাশ হিসেবে প্রতিভাত হয়েছে।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park