1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

শ্বশুরের নির্মমতায় পুত্রবধূ হাসপাতালে

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

এস.এম. শামীম, দিঘলিয়া খুলনা

খুলনার দিঘলিয়া উপজেলার ০৩নং দিঘলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মহেশ্বরপুর গ্রামে শ্বশুর কর্তৃক পুত্রবধূকে মারধরের অভিযোগ উঠেছে।

জানা গেছে, মহেশ্বরপুর গ্রামের ইসারত ঢালীর (৫৫) ছেলে মোঃ রাজু ঢালী (২৭), যিনি পুলিশের সদস্য, তার সাথে দৌলতপুর থানাধীন দেয়ানা গ্রামের মোঃ ময়েন মোড়লের মেয়ে মিরা বেগমের (২৫) বিবাহ হয়। দাম্পত্য জীবনে তাদের ছয় বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

আজ ৮ মার্চ ২০২৫ সন্ধ্যা ৬টার দিকে মিরা বেগম বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি ফিরে দেখতে পান তার ঘরে তালা মারা। তিনি শ্বশুর ইসারত ঢালীকে তালা খোলার অনুরোধ করলে তিনি তাতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ইসারত ঢালী ক্ষিপ্ত হয়ে ৫ লিটার পানির বোতল দিয়ে মিরা বেগমের মাথা, বুক ও পিঠে একাধিক আঘাত করেন।

ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে দ্রুত দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park