1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

শ্যামনগরের গাবুরায় লিডার্সের আয়োজনে সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে গণশুনানি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আল-হুদা মালী, শ্যামনগর প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিতে অনুষ্ঠিত হয়েছে গণশুনানি।

শনিবার (১২ জুলাই) গাবুরা ইউনিয়নের ১৮১ নং চাঁদনীমুখা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ গণশুনানির আয়োজন করে উন্নয়ন সংস্থা লিডার্স। মানুষের জন্য ফাউন্ডেশন ও সুইডেন দূতাবাসের সহযোগিতায় পরিচালিত “কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ)” প্রকল্পের আওতায় এই গণশুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানিটি ছিল সামাজিক জবাবদিহিতার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যেখানে সেবাদানকারী প্রতিষ্ঠান ও সেবা গ্রহণকারীদের মধ্যে সরাসরি মতবিনিময় হয়। এতে সেবার মান উন্নয়ন, স্বচ্ছতা এবং জনগণের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা বিষয় আলোচনা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জি.এম. মাছুদুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস.এম. দেলোয়ার হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মঞ্জুর হোসেন, চাঁদনীমুখা পরিজান আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল রশিদ, সমাজকর্মী প্রদীপ কুমার মন্ডল, উপকূলীয় প্রেস ক্লাবের সম্পাদক আল-হুদা মালী, গাবুরা ইউনিয়ন ক্লাইমেট অ্যাকশন গ্রুপের সভাপতি ডা. শেখ আব্দুল মান্নান, লিডার্স সিআরইএ প্রকল্পের সমন্বয়কারী সুব্রত অধিকারীসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তা।

গণশুনানিতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস.এম. দেলোয়ার হোসেন সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় চলমান সেবাসমূহের বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, “সরকারের সব সেবা এখন ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দেওয়া হচ্ছে। প্রতিটি সেবা জনগণের অংশগ্রহণের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার জন্য উন্মুক্ত রাখা হচ্ছে।”

তিনি আরও বলেন, “এই ধরনের গণশুনানি সেবার গুণগত মান বাড়ানোর পাশাপাশি জনসাধারণের আস্থা ও অংশগ্রহণ নিশ্চিত করে।” গণশুনানিতে উপস্থিত উপকারভোগীদের প্রশ্নের উত্তরও দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park