1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

শ্যামনগরে অপহৃত নারী উদ্ধার গ্রেপ্তার ২

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

আল-হুদা মালী শ্যামনগর

সাতক্ষীরা শ্যামনগরে জাকারিয়া হাসান (২৬) ও মাসুম বিল্লাহ (২৩) নামের দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ। রবিবার (৫ জানুয়ারি) রাত ১ টার দিকে উপজেলার গোমানতলী এলাকার একটি চিংড়ি ঘের থেকে তাদের আটক করা হয়। এসময় অপহরণকারীদের নিকট থেকে অপহৃত এক নারীকে (২১) উদ্ধার করা হয়।

রবিবার সন্ধ্যায় খালুর বাড়ির সামনের রাস্তা থেকে সাত/আটজন বখাটে ওই নারীকে তুলে নিয়ে যায়। গ্রেপ্তারকৃত জাকারিয়া ও মাসুম সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরের মাজাট গ্রামের জান্নাতুল খাঁ ও গোলাম মোস্তফার ছেলে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবীর জানান, ওই নারী শ্যামনগরের রামজীবনপুরে খালুর বাড়িতে বেড়াতে আসে। রোববার সন্ধ্যায় বাসার সামনের রাস্তায় বের হওয়ার সুযোগে সাকিব, জাকারিয়া ও মাসুমের নেতৃত্বে সাত/ আটজন তাকে তুলে নিয়ে যায়। একপর্যায়ে ওই নারীর মোবাইল নম্বর ব্যবহার করে তারা পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি জানতে পেরে পুলিশ প্রযুক্তির সহায়তা নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে অপহরণকারীদের আটকসহ জিম্মি নারীকে উদ্ধার করে।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, ইতিমধ্যে ভুক্তোভোগী নারী বাদি হয়ে সোমবার (৬ জানুয়ারি) তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাত/ আটজনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন। পলাতক সাকিবসহ অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত দুইজনকে আদালতের মাধ্যমে সোমবার কারাগারে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park