1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

শ্যামনগরে কৃষ্ণ মন্দিরে চুরি, রাধা-কৃষ্ণের মূর্তিসহ মূল্যবান সামগ্রী উধাও

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আল-হুদা মালী, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার নকিপুর ব্রাহ্মণপাড়া কৃষ্ণ মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৯ মার্চ) দিবাগত রাতে দুর্বৃত্তরা মন্দিরের তালা ভেঙে রাধা-কৃষ্ণের পিতলের মূর্তিসহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়।

সোমবার সকালে মন্দিরের সেবায়েতরা প্রতিদিনের মতো পূজা দিতে গিয়ে দেখেন, মন্দিরের কলাপসিবল গেট ও স্টিলের দরজার তালা ভাঙা এবং ভেতরের মূল্যবান সামগ্রী চুরি হয়েছে। পরে বিষয়টি মন্দির কমিটি ও পুলিশকে জানানো হয়।

মন্দিরের পুরোহিত মালতি রানী বলেন, “সকালে মন্দির পরিষ্কার করতে গিয়ে দেখি তালা ভাঙা এবং রাধা-কৃষ্ণ ও গোপালের পিতলের মূর্তি, সোলার প্যানেল, ব্যাটারি, ১০ জোড়া করতাল, কয়েকটি বড় ডেক ও পূজার কাজে ব্যবহৃত পিতল-কাসার বাসন চুরি হয়ে গেছে।”

মন্দির কমিটির সভাপতি গৌর মালো বলেন, “সকাল ৮টার দিকে খবর পাই মন্দিরে চুরি হয়েছে। এসে দেখি রাধা-কৃষ্ণের মূর্তি, পূজার সামগ্রীসহ অনেক কিছু চুরি হয়েছে। মন্দিরে কেউ না থাকায় চোরেরা এই সুযোগ নিয়েছে। এর আগে এমন ঘটনা ঘটেনি। আমরা দোষীদের গ্রেফতার ও শাস্তি চাই।”

চুরির খবর পেয়ে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা ঘটনাস্থল পরিদর্শন করেন। দুপুরের পর বাংলাদেশ হিন্দু পরিষদের আহ্বায়ক অনাথ মণ্ডল, সদস্য সচিব উৎপল মণ্ডলসহ সংগঠনের নেতারা মন্দির পরিদর্শন করেন এবং চুরির ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবির মোল্যা বলেন, “মন্দির কমিটি লিখিত অভিযোগ দিয়েছে। আমরা ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছি। জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার এবং চুরি হওয়া মূর্তি ও সামগ্রী উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park