1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে বিদেশি মদ জব্দ: পাচারচক্রে নজরদারি জোরদার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আলী আজীম, মোংলা (বাগেরহাট):

সাতক্ষীরার শ্যামনগরে বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিদেশি মদ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার মামুনদে নদীর পায়রাটনি খাল থেকে প্রায় ২ লক্ষ টাকা মূল্যের এসব মদ জব্দ করা হয়। অভিযান পরিচালনা করে বিসিজি স্টেশন কৈখালী।

রাতেই কোস্ট গার্ড সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড সদস্যরা অভিযানে অংশ নেন। অভিযানের সময় নদীর তীরবর্তী জঙ্গলাকীর্ণ স্থানে পরিত্যক্ত অবস্থায় ৪১ বোতল বিদেশি মদ পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬৪ হাজার টাকা। এ ঘটনায় কাউকে আটক করা না গেলেও মাদক চক্রকে চিহ্নিত করতে তদন্ত চলছে। জব্দকৃত মদ সংক্রান্ত আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, “কোস্ট গার্ড উপকূলীয় এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম রোধে ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। এ অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়দের মতে, মামুনদে নদীর তীরবর্তী অঞ্চল দিয়ে প্রায়ই অবৈধভাবে মাদক পাচার করে একটি সংঘবদ্ধ চক্র। কোস্ট গার্ডের অভিযান এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park