1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

শ্যামনগরে বাল্যবিবাহ ও নারী নির্যাতন বন্ধের দাবিতে গণজমায়েত ও মানববন্ধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরা শ্যামনগরে বেসরকারী উন্নয়ন সংগঠন লিডার্সের উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশন ও সুইডিশ দূতাবাসের সহযোগিতায় কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ) প্রকল্পের আওতায় বাল্যবিবাহ ও নারী নির্যাতন বন্ধের দাবিতে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ডুমুরিয়া কমিউনিটি ক্লিনিকের সামনে অনুষ্ঠিত এই গণজমায়েতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন গাবুরা ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার ফরিদা পারভীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মঞ্জুর হোসেন, ডুমুরিয়া কমিউনিটি ক্লিনিকের (CHCP) হেলেনা বিলকিস, সমাজসেবক আলহাজ্ব আনছার আলী, লিডার্সের নারী দলের সদস্য সালমা খাতুন, আমেনা খাতুন, মর্জিনা খাতুন, উপকূলীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল হুদা মালী, ফিল ফ্যাসিলিটেটর কে এম আক্তার হোসেন এবং লিডার্সের কনটেন্ট ক্রিয়েটর দ্বিজেন্দ্র লাল মন্ডল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রজেক্ট অফিসার সুলতা সাহা।

বক্তারা বলেন, বাল্যবিবাহ কেবল মেয়েদের শারীরিক ও মানসিক ক্ষতির কারণ নয়, এটি সমাজ ও রাষ্ট্রের জন্যও মারাত্মক হুমকি। নারী নির্যাতনের ঘটনা প্রতিনিয়ত বাড়ছে, যা বন্ধ করতে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।

গণজমায়েতে অংশগ্রহণকারীরা নারী ও কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করা, বাল্যবিবাহ বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং নির্যাতনের শিকার নারীদের পুনর্বাসন ব্যবস্থা গড়ে তোলার দাবি জানান। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, আইন প্রয়োগে কঠোর হতে হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবার পর্যায়ে সচেতনতা কার্যক্রম জোরদার করতে হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park