1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

শ্যামনগরে রুপালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকদের মাঝে চেক বিতরণ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আল-হুদা মালী শ্যামনগর প্রতিনিধি

“রূপালী জীবন-নিরাপদ জীবন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে রুপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শ্যামনগর শাখার আয়োজনে শ্যামনগর ও কালীগঞ্জ উপজেলার মেয়াদ উত্তীর্ণ গ্রাহকদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। সোমবার ৩রা ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় রুপালী লাইফ ইন্স্যুরেন্সের শ্যামনগর গোডাউন মোড় কার্যালয় থেকে চেক বিতরণ করা হয়।

বিশিষ্ট সমাজসেবক নুর ইসলাম গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করে রূপালী লাইফ ইন্স্যুরেন্স শ্যামনগর শাখার জেনারেল ম্যানেজার জি.এম রুহুল কুদ্দুস।

এসময় অন্যান্যদের মধ্যে রুপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ডিজিএম উন্নয়ন গিয়াস উদ্দিন, সোমা মন্ডল, ব্রাঞ্চ ম্যানেজার সোমা পারভিন, শেফালী আক্তার, মোস্তাফিজুর রহমান, শেখ হেলাল উদ্দিন, একাউন্টিং ফয়সাল হোসেন, ফিল্ড অফিসার সাবিনা ইয়াসমিন, সালমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রুপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বইয়ের মেয়াদ শেষ হওয়ায় শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার মোট ৭৫ জন গ্রাহক এর মাঝে ২৭ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park