1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

শ্যামনগর উপজেলা ছাত্রদল আহ্বায়ককে কেন্দ্রীয় শোকজ, ফেসবুকে লিখলেন “বহিষ্কার মনে হয়, তবুও আনন্দিত”

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হুদা মালী শ্যামনগর 

শ্যামনগর, সাতক্ষীরা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের বিরুদ্ধে প্রকাশ্যে বিরুদ্ধাচরণের অভিযোগে শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল কাইয়ুম আবু কে কেন্দ্রীয় শাখা কর্তৃক কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে।

দলের শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি কেন্দ্রীয় নেতাদের নজরে আসার পর শনিবার (২২ নভেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, “উল্লেখিত নেতা গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকাকালীন দলীয় প্রার্থীর বিরুদ্ধে নানা ধরনের কর্মকাণ্ড করেছেন, যা সুস্পষ্টভাবে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী।” এছাড়া, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের কাছে সরাসরি উপস্থিত হয়ে এই অভিযোগের ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।

এই সিদ্ধান্তকে শ্যামনগর উপজেলা ছাত্রদল ও সংশ্লিষ্ট অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতা স্বাগত জানিয়েছেন।এদিকে, নোটিশ প্রাপ্তির পর আবদুল্লাহ আল কাইয়ুম আবু ফেসবুকে লিখেছেন, “বহিষ্কার মনে হয় হয়ে গেলাম, যাই হোক আমি আনন্দিত।”

প্রসঙ্গত, সাতক্ষীরা-৪ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান মনির। মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণার পর থেকে আবদুল্লাহ আল কাইয়ুম আবু উক্ত প্রার্থীর বিরুদ্ধে বিরোধিতা করে আসছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park