1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

শ্যামনগর গাবুরায় ফ্রিজে রক্ষিত ৩ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগ 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আল-হুদা মালী শ্যামনগর

সাতক্ষীরার শ্যামনগরে এক বাড়ির ফ্রিজ থেকে তিন কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বুড়িগোয়ালিনী স্টেশন বন বিভাগ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১২ টার সময় উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের ছবেদ আলী গাজীর ছেলে ইয়াছিন আলীর বাড়ি থেকে এসব মাংস উদ্ধার করেন।

বনবিভাগের বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকতা জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিপিজির ৮ জন সদস্য নিয়ে ইয়াছিন আলীর বাড়িতে অভিযান চালানো হয় এবং ফ্রিজে রক্ষিত সাড়ে তিন কেজি হরিণের মাংস উদ্ধার হয়েছে। তবে, এসময় ওই বাড়িতে কেউ ছিল না।

তিনি আরো জানান, হরিণের মাংস উদ্ধারের ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শক্রমে ওই গৃহকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park