1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

শ্যামনগর ভ্যানের চাকায় শরীর থেকে মাথা বিচ্ছিন্ন 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

আল-হুদা মালী শ্যামনগর প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে ব্যাটারিচালিত ভ্যানের চাকায় মাফলার পেঁচিয়ে গলায় ফাঁস লেগে আব্দুর রশিদ গাজী (৬০) নামে এক বৃদ্ধের শরীর থেকে মাথা বিচ্ছন্ন হয়ে গেছে।

শনিবার (৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার বংশীপুর-ভেটখালী সড়কের পাতড়াখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত আব্দুর রশিদ গাজী উপজেলার রমজাননগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চাঁদখালী গ্রামের মৃত বেলায়েত গাজীর ছেলে।

স্থানীয় যুবক জান্নাতুল নাঈম জানান, রাতে যশোরের আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ড. মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফিল শুনে সকালে স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরছিলেন আব্দুর রশিদ গাজী। যশোর থেকে বাসযোগে বংশীপুর পর্যন্ত আসেন তারা। এরপর বংশীপুর থেকে ভ্যানে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে পাতড়াখোলা মসজিদের সামনে পৌঁছালে অসাবধানতাবশত তাদের বহনকারী ব্যাটারিচালিত ভ্যানের চাকায় মাফলার পেঁচিয়ে গলায় ফাঁস লেগে শরীর থেকে মাথা আলাদা হয়ে যায় তার। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবীর মোল্লা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park