1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

শ্যামনগর লিডার্সের সহযোগিতায় মহিলা বিষয়ক অফিসের সেবা সম্পর্কিত গণশুনানি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আল-হুদা মালী, গাবুরা ও শ্যামনগর প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন ক্লাইমেট অ্যাকশন গ্রুপের আয়োজনে এবং লিডার্স, মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অব সুইডেনের সহযোগিতায় কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ) প্রকল্পের আওতায় মহিলা বিষয়ক অফিসের সেবা সম্পর্কিত এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে ইউনিয়নের ৩৬নং আড়পাংগাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাইক্লোন শেল্টার প্রাঙ্গণে এই গণশুনানি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জি এম আব্দুর রউফ। শুভেচ্ছা বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী সুব্রত অধিকারী।

প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ান স্টপ ক্রাইসিস সেলের (ওসিসি) প্রোগ্রাম অফিসার প্রনব বিশ্বাস, শ্যামনগর থানার এসআই কামরুল ইসলাম, মহিলা উন্নয়ন কর্মী মাবিয়া সুলতানা, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য উমা রানী মল্লিক, মাহতাব উদ্দিন ও মোকিন্দ পাইক। এছাড়া উপস্থিত ছিলেন উপকূলীয় প্রেস ক্লাবের সম্পাদক হুদা মালী ও লিডার্সের সিআরইএ প্রকল্পের কর্মকর্তারা।

গণশুনানিতে মহিলা বিষয়ক অফিসের প্রধান সেবাসমূহ তুলে ধরে প্রধান অতিথি বলেন, নারীদের জন্য ক্ষুদ্রঋণ, বিভিন্ন প্রশিক্ষণ, ভিজিডি কার্ড প্রদান, বাল্যবিয়ে প্রতিরোধসহ ১২ ধরনের সেবা দেওয়া হয়। এসব সেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে গণশুনানি কার্যকর ভূমিকা রাখবে। ওসিসি প্রোগ্রাম অফিসার প্রনব বিশ্বাস তার দপ্তরের সেবাগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। উপকারভোগীরা এ সময় সেবা গ্রহণে প্রতিবন্ধকতা ও সমস্যার কথা তুলে ধরে সমাধানের দাবি জানান।

গণশুনানিতে অতিথিরা উপকারভোগী, সুশীল সমাজের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্য এবং সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশ্বাস দেন, সেবার মানোন্নয়নে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প কর্মকর্তা সুলতা সাহা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park