1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সংঘর্ষে উত্তপ্ত তেরখাদার বারাসাত, আহত ১০, দেশীয় অস্ত্রসহ আটক ১৯

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৩৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

খুলনার তেরখাদা উপজেলার বারাসাত গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিবদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৩ জুন) সকাল ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৬ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়িঘর ভাঙচুর হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বারাসাত গ্রামের বর্তমান মেম্বার পলাশ শেখ ও অপর মেম্বার রবিউল ইসলাম টুটুলের অনুসারীদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর আগেও একাধিকবার হামলা, মামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সর্বশেষ আজ সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছালে সকাল ৯টার দিকে তারা সংঘর্ষে জড়ায়।

সংঘর্ষের খবর পেয়ে নৌবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যৌথবাহিনী বারাসাত গ্রামে অভিযান চালিয়ে দেশীয় তৈরি বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করে এবং সংঘর্ষে জড়িত সন্দেহে ১৯ জনকে আটক করে থানায় হস্তান্তর করে।

আহতদের মধ্যে টুটুল গ্রুপের বাসার শেখ (৪৮), খায়ের শেখ (৪২), আসলাম কাজী (৪৮), হাসিব মোল্যা (৩০) ও দানা সরদার (৫০) এবং পলাশ মেম্বার গ্রুপের ইসরাফিল মোল্যা (৬২) — সবাই বারাসাত গ্রামের বাসিন্দা — খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যান্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

এলাকাবাসীরা জানান, যৌথবাহিনীর উপস্থিতিতে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক পুরুষ সদস্য গ্রাম ছেড়ে পালিয়ে যায়। সংঘর্ষে অংশ নেয়া লাঠিয়ালদের অনেকে বিলের মধ্যে আশ্রয় নেয় বলে জানা গেছে।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান সাংবাদিকদের জানান, বর্তমানে বারাসাত এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। তবে পুলিশ ও নৌবাহিনীর যৌথ টহল চলমান রয়েছে।

প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় নিরাপত্তা জোরদার রয়েছে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park