1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে মারধর, পুলিশের সামনেই টানাহেঁচড়া

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রায় সাবেক এমপি আক্তারুজ্জামান বাবুর বসতবাড়ি দখলের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মিনহাজ দিপুর ওপর হামলা চালিয়েছে সুন্দরবনের আলোচিত জলদস্যু ও একাধিক মাদক মামলার আসামি আবু জাফর ছোটন এবং কয়রা বাজারের ইয়াকুব আলীর ছেলে বাইজিদ হোসেন।

কয়রা উপজেলা পরিষদের সামনে রবিবার সন্ধ্যায় সাংবাদিক মিনহাজ দিপুকে ডেকে নিয়ে একটি দোকানে আটকে রেখে তাকে মারধর করা হয়। পরবর্তীতে তিনি কয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশের সামনেই অভিযুক্তরা আবারো তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করতে উদ্যত হয় এবং গলায় থাকা প্রেস আইডি কার্ড ধরে টানাহেঁচড়া করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় মাদক কারবারি ও জলদস্যু আবু জাফর ছোটন বলেন, “মনি ফকির মামা মারতে বলেছেন।” পরে স্থানীয় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কয়েকজন নেতার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহত সাংবাদিক বর্তমানে কয়রা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়রা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মনি ফকিরের ছেলে মারুফের নেতৃত্বে খুলনা-৬ আসনের সাবেক এমপি আক্তারুজ্জামান বাবুর বসতবাড়ি দখল করে সেখানে একটি ইবতেদায়ী মাদ্রাসা চালু করা হয়। এ বিষয়ে সংবাদ প্রকাশ করায় বিএনপি নেতা মনি ফকির ক্ষুব্ধ হন। অভিযোগ রয়েছে, তিনি এর আগেও সাংবাদিক মিনহাজ দিপুর বড় ভাই ও বাবাকে সংবাদ প্রকাশ করতে নিষেধ করেছিলেন। এবার সরাসরি তার ভাগ্নে, মাদক কারবারি আবু জাফর ছোটনের মাধ্যমে হামলা চালানো হয়েছে।

কয়রা থানার ওসি ইমদাদুল হক বলেন,বিষয়টি জেনেছি।ঘটনাস্থলে পুলিশের টহল টিম ছিল।থানায় অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ঘটনার পর সাংবাদিক মহলসহ স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park