1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সংসদ নির্বাচন অবশ্যই ডিসেম্বরের মধ্যে হতে হবে: আমান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, আওয়ামী লীগের অবৈধ এমপি-মন্ত্রী কেউ ছাড় পাবে না, সবাই বিচারের আওতায় আসবে। জাতির প্রত্যাশা, তাদের বিচারের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার দ্রুত একটি নির্বাচনী রোডম্যাপ দেবে।

তিনি আরও বলেন, সংস্কার কাজ শেষ, তাই জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার জোর দাবি জানাচ্ছি। জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই ডিসেম্বরের মধ্যে হতে হবে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় খুলনা নগরীর ওয়েস্টার্ন ইন হোটেলে বিএনপির খুলনা বিভাগীয় মতবিনিময় সভায় এসব কথা বলেন আমান উল্লাহ আমান।

সভায় আরও উপস্থিত ছিলেন:

কেন্দ্রীয় বিএনপির গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা প্রমুখ।

সভাপতিত্ব করেন:

বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park