1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সংস্কার , লোপাট ও গণহত্যার বিচার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না – জেএসএফ বাংলাদেশ 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক 

জাতীয় সম্মিলিত ফোরাম( জেএসএফ ) বাংলাদেশ এর সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন এক বিবৃতিতে বলেছেন, “সংস্কার ছাড়া নির্বাচনে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, জাতীয় মুক্তি আসবে না। বরং সেটি আরেকটি ফ্যাসিবাদী শাসনের জন্ম দেবে।”

জেএসএফ বাংলাদেশ জুলাই ৩, ২০২৫ তারিখে এক বিবৃতিতে বলেছেন ,“দেশের ও জাতির স্বার্থে স্বাধীনতার ৫৪ বছর পরেও একটি সুষ্ঠু রাষ্ট্রীয় কাঠামো গঠন করতে আমরা ব্যর্থ হয়েছি। একটি সমাধানকৃত ইস্যুকে সামনে এনে জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র রুখে দিতে হবে এবং ষড়যন্ত্রকারীদের আগামী নির্বাচনে পরাজিত করতে হবে।”

জাতীয় সম্মিলিত ফোরাম( জেএসএফ ) বাংলাদেশ এক বিবৃতিতে বলেছেন, “আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা কাজে লাগিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। কর্মসংস্থান সৃষ্টি, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সর্বোপরি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”একটি দেশের জন্য ৫৪ বছর কম সময় নয়। এই দীর্ঘ সময়ে জনগণের ত্যাগ-গৌরব-বিজয় আর নানা উত্থান-পতনের ইতিহাস আমরা ভুলে যেতে চাইনা। তবে অযথা বিতর্ক কিংবা কূটতর্কে লিপ্ত থেকে সময়ের ক্ষেপণের চেয়ে বরং আমরা যারা দেশ এবং জনগণের কল্যাণে রাজনীতি করি, আমাদের এবারের রাজনীতির প্রধানতম অঙ্গীকার নিরাপদ কর্মপরিবেশ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি। বাস্তবায়ন আর দৃষ্টান্ত স্থাপনের রাজনীতি। 

“এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে। যারা গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন—তাদের তালিকা প্রস্তুত করতে হবে, দ্রুত বিচার ও রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথ সম্মান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।”

জনগণের সরাসরি ভোটে, জনগণের প্রতি জবাবদিহিমূলক নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে লাখো শহীদের কাঙ্ক্ষিত একটি ইনসাফভিত্তিক, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ার মাধ্যমে শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের এখনই সময়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park