
তেরখাদা প্রতিনিধি:
সড়ক দুর্ঘটনায় আহত খুলনার তেরখাদা উপজেলার আটলিয়া গ্রামের মোঃ হাসমত আলী শেখের পুত্র মোঃ আরিফুল ইসলামের চিকিৎসার খোঁজখবর নিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান খুলনাস্থ তেরখাদা বহুমুখী কল্যাণ সমিতির সভাপতি ও বিএনপি নেতা মোঃ রবিউল হোসেন। তিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান এবং বর্তমান সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সূত্র জানায়, মোঃ আরিফুল ইসলাম সম্প্রতি ইমাদ পরিবহনে করে ঢাকা যাওয়ার পথে মাওয়া ব্রিজের অদূরে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনার খবর পেয়ে রবিউল হোসেন হাসপাতালে গিয়ে আহত আরিফুলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। একইসঙ্গে খুলনাস্থ তেরখাদা কল্যাণ সমিতির পক্ষ থেকে আর্থিক সহায়তা হিসেবে আরিফুলের মায়ের হাতে ২৬ হাজার টাকা তুলে দেন।
এই সময় মোঃ মিসকাত হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।