1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে ৬৬ লাখ টাকার চেক বিতরণ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ১৪টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মোট ৬৬ লাখ টাকার চেক বিতরণ করেছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে ৬টি এবং দুপুরে খুলনা বিআরটিএর কনফারেন্স রুমে আরও ৮টি পরিবারের হাতে চেক হস্তান্তর করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

বিআরটিএ সূত্রে জানা গেছে, স্থায়ী অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। চেয়ারম্যানের একান্ত সচিব মো. আনোয়ার কিবরিয়ার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাতক্ষীরা ও খুলনায় চেক বিতরণ শেষে শনিবার তিনি বাগেরহাট, পরে পিরোজপুর, ফরিদপুর ও রাজবাড়ীতে একই কর্মসূচিতে অংশ নেবেন। এরপর ঢাকায় ফিরে যাবেন। চেক বিতরণ অনুষ্ঠানে খুলনা বিআরটিএর উপপরিচালক ওসমান সরোয়ার আলমসহ স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park