1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় খুলনায় দুইজন নিহত, আহত ৪: হোগলাডাঙ্গা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকে ধাক্কা দেয় ট্রাক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

খুলনার হরিণটানা থানার হোগলাডাঙ্গা মোড়ে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের ধাক্কায় দুইজন যাত্রী নিহত এবং চারজন আহত হয়েছেন। সোমবার (৩০ জুন) সকালে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হোগলাডাঙ্গা বাঁশবাড়িয়া এলাকার কিশোর রায়হান ও জুয়েল বাবু। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন ইজিবাইকের যাত্রী টিটু (২৬), চালক কবির (৪৭), হাসিব (২৩) এবং প্রবীণ নাগরিক নগেন্দ্রনাথ সরকার (৭৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি ট্রাক হোগলাডাঙ্গা মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিকে দাঁড়িয়ে থাকা একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং পাশে থাকা একটি দোকানে গিয়ে ট্রাকটি ঢুকে পড়ে, ফলে দোকানটিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় ঘটনাস্থলেই কিশোর রায়হান মারা যান। বাকি আহতদের স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল বাবুও মারা যান।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। চালককে আটকের চেষ্টা চলছে এবং ঘটনার তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত যান চলাচল নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়নের দাবি জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park