1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সততা ও দায়িত্বশীলতায় প্রশংসিত কালিয়া উপজেলা আনসার ভিডিপি অফিসার মমতাজ পারভীন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ ফসিয়ার রহমান নড়াইল 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়ায় নড়াইলের কালিয়া উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) কর্মকর্তা মমতাজ পারভীন প্রশংসিত হয়েছেন। নির্বাচনকালীন সংবেদনশীল সময়ে কোনো ধরনের চাপ বা প্রভাব উপেক্ষা করে নিয়মনীতি মেনে কাজ করায় তাঁর ভূমিকা স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট মহলে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

বাংলাদেশ সরকারের নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বাংলাদেশ আনসার ও ভিডিপি। সরকারের স্পষ্ট নির্দেশনা অনুযায়ী এবারের নির্বাচনে কেবল প্রশিক্ষণপ্রাপ্ত ও নিয়মমাফিক আবেদনকারী সদস্যদেরই দায়িত্বে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এই নির্দেশনা বাস্তবায়নে কালিয়া উপজেলায় সদস্য যাচাই-বাছাই কার্যক্রমে শুরু থেকেই কঠোর অবস্থান গ্রহণ করেন আনসার ভিডিপি অফিসার মমতাজ পারভীন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৭ জানুয়ারি প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ভিডিপি সদস্যদের অন্তর্ভুক্তি সংক্রান্ত একটি আবেদনে অনিয়মের চেষ্টা ধরা পড়ে। কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের দেওয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা কাজী মশিউল আজমের মেয়ে সাদিয়া খানম আবেদনপত্রে প্রয়োজনীয় ও সঠিক তথ্য দিতে ব্যর্থ হন। এ সময় অনিয়মের মাধ্যমে সুবিধা নেওয়ার একটি প্রচেষ্টা লক্ষ্য করা গেলে বিষয়টি তাৎক্ষণিকভাবে শনাক্ত করে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

পরবর্তীতে বিষয়টি কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. জান্নাতুল ইসলামকে অবহিত করা হলে তিনি সার্বিক বিষয় পর্যালোচনা করে সংশ্লিষ্ট ব্যক্তিকে সতর্ক করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশ দেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার আনসার ভিডিপি অফিসার মমতাজ পারভীনের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে বলেন, সততা ও নিয়ম মেনে কাজ করলে প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়ে। একই সঙ্গে তিনি এমন দায়িত্বশীল ভূমিকা বজায় রাখার আহ্বান জানান।

নির্বাচনকালীন সময়ে কালিয়া উপজেলায় আনসার ও ভিডিপি সদস্যদের স্বচ্ছ অন্তর্ভুক্তি ও নিরপেক্ষ দায়িত্ব পালনে এই অবস্থান স্থানীয়ভাবে ইতিবাচক হিসেবে বিবেচিত হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park