
তেরখাদা (খুলনা) প্রতিনিধি:
খুলনার তেরখাদায় শিক্ষার্থীদের সততা চর্চায় উদ্বুদ্ধ করতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোল্লা শাহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তাহমিনা সুলতানা নীলা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. নুরুন্নবী এবং তেরখাদা থানার ওসি (তদন্ত) মো. তহিদুল ইসলাম। উপজেলা একাডেমিক সুপারভাইজর রাধে শ্যাম ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুজাহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার উল কুদ্দুস, ভেটেরিনারি সার্জন ডা. জুপি রানী সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল হাই, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অতীশ সরদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা পলাশ কুমার দাস, উপজেলা প্রকৌশলী ভাস্কর মৃধা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ সিকদার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শেখ ইকবাল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ তালহা আশরাফ, তথ্যসেবা কর্মকর্তা তাছলিমা খাতুন, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. বেল্লাল হোসেন, পল্লী সঞ্চয়ী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুক্তা মণ্ডল, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এস. এম. মফিজুল ইসলাম জুম্মান, কমিটির সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, তেরখাদা প্রেসক্লাবের সহ-সভাপতি রিপন বিশ্বাস এবং সাংবাদিক সাগর কুমার বাড়ই।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
NGS/MMH