
স্টাফ রিপোর্টার:
বৃহস্পতিবার (১৩ মার্চ) ২০২৫, বিকাল ৫টায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে খুলনা-৩ আসনের ধানের শীষের কান্ডারী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের নির্দেশনায় খুলনা সদর থানা ছাত্রদলের আহ্বায়ক মো. শাকিল আহমেদের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশু, শ্রমজীবী, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এ বিষয়ে সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শাকিল আহমেদ বলেন, “সুবিধাবঞ্চিত শিশু, শ্রমজীবী, অসহায় ও ছিন্নমূল মানুষদের নিয়ে ইফতার আয়োজন একটি মানবিক উদ্যোগ, যা সমাজের সামাজিক দায়িত্বশীলতা ও সহানুভূতির পরিচায়ক। আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা আর্থিক বা সামাজিক কারণে পরিবারের সাথে ইফতার করতে পারে না। ইফতার শেয়ার করা শুধুমাত্র খাবার ভাগাভাগি নয়, বরং এটি একটি মর্মস্পর্শী সামাজিক বন্ধন প্রতিষ্ঠার প্রতীক।”
তিনি আরও বলেন, “এই ধরনের আয়োজন আমাদের শেখায় যে, সমাজে সবাইকে সহানুভূতির সাথে জীবন কাটানো উচিত, এবং ছোট ছোট সহযোগিতার মাধ্যমেও বড় পরিবর্তন আনা সম্ভব। ছাত্রদলসহ বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে এমন ইতিবাচক উদ্যোগ আরও প্রসারিত হোক।”
এ সময় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলাদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।