1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সদর থানা বিএনপির সভাপতি হুমায়ুন, সম্পাদক ফরিদ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কে এম হুমায়ুন কবীরকে সভাপতি ও মোল্লা ফরিদ আহমেদকে সাধারণ সম্পাদক করে বিএনপির খুলনা সদর থানা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) শহীদ হাদিস পার্কে বিএনপির খুলনা সদর থানা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে এ কমিটি গঠন করা হয়। সম্মেলন উদ্বেধন করেন মহানগর বিএনপির আহবায়ক এ্যাডভোকেট শফিকুল আলম মনা।

সম্মেলনে বক্তারা বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ওই দেশের গোয়ন্দা ‘র’ বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদেও উস্কানির বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে। জুলাই-আগষ্টের যে আন্দোলন হয়েছে তা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। এমন নজির বিহীন আন্দোলন গত দেড়শ’ বছওে পৃথিবীর মানুষ দেখেনি। এ আন্দালনে শহীদদের ঋণ শোধ করতে হবে। সরকার কঠিন সময় পার করছে। এ আন্দালনে প্রাথমিক বিজয় হলেও চুড়ান্ত বিজয় হয়নি। তাই সকলকে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

বক্তারা আরো বলেন, বর্তমান অর্ন্তবর্তী সরকার দেশী-বিদেশী যড়যন্ত্রের শিকার হচ্ছে। আমরা চাইনা এ সরকার ব্যর্থ হোক। বিভিন্ন প্রতিষ্ঠানে এখনও স্বৈরাচার আওয়ামীলীগের দোসররা বসে আছে। তাদের চিহ্নিত করে যথাসম্ভব তাড়াতাড়ি সংস্কার করে নির্বাচন দিতে হবে।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপি নেতা কৃষিবিদ শামিমুর রহমান শামিম। বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান, সাবেক মহিলা সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলী, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন প্রমুখ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park