1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সন্ত্রাসী মাদক সম্রাট বিল্লালের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

খুলনা মহানগরীর থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে একাধিক মাদক মামলার আসামী বিল্লাল শেখ এর ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি, ফেন্সিডিল ও গাজা উদ্ধার। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর চুনুর বটতলা এলাকার আবির ভিলার একটি বাসা থেকে এগুলো উদ্ধার করা হয়।

সূত্রে জানা যায়, আসামী বিল্লাল একজন চিহ্নিত সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী। গোপন সংবাদরে ভিত্তিতে মাদক বিক্রয়ের তথ্য জানতে পেরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদক উদ্ধারের লক্ষ্যে পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ একটি দল অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৮ বোতল ফেনসিডিল, ১০০ গ্রাম গাজা গাঁজা, একটি দেশীয় তৈরিকৃত শর্টগান, দুই রাউন্ড শর্টগানের গুলি ও দুই রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস সত্যতা নিশ্চিত করে জানান, আসামী মোঃ বিল্লাল শেখ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্যসহ বিভিন্ন অপরাধে ৮/৯ টি মামলা রয়েছে । তাকে অস্ত্র—গুলি এবং মাদকসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এস কে ইফতেখার মোহাম্মদ উমায়ের এর সার্বিক তত্ত্বাবধানে অভিযানের সময় উপস্থিত ছিলেন, বিভাগীয় স্টাফ সহকারী উপ-পরিদর্শক মোঃ আজগর আলী, সিপাই মোঃ হাসানুজ্জামান, খালিদ আল আজাদ, এস এম ফাহাদ হোসেন, ওয়ারলেস অপারেট জহির হোসেন ও গাড়ীচালক মোঃ আলতাফ হোসেন এবং দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম, এসআই মোঃ রফিকুল ইসলাম, এএস আই মোঃ হারুনর রশিদ, মোঃ রুহুল আমিন ও মোঃ হাসান মিয়া।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park