1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সন্ত্রাস, হত্যা ও চাঁদাবাজির বিরুদ্ধে কালিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ ও মানববন্ধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার

সারা দেশে বাড়তে থাকা সন্ত্রাস, চাঁদাবাজি এবং প্রকাশ্যে মানুষ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার (১২ জুলাই) বিকেলে নড়াইলের কালিয়া পৌর শহরের বাসস্ট্যান্ড মোড়ে এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটির কালিয়া উপজেলা ও পৌর শাখা।

উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আলী হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত নড়াইল-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুল আজিজ।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক কাজী মহসীন আলী, উপজেলা জামায়াতের আমির মাওলানা তরিকুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের উপজেলা সভাপতি হাফেজ মাওলানা আবুল হাসান, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা হাফিজুর রহমান, মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক ক্বারী শামীম আহমদ এবং হাফেজ মুজাহিদুল ইসলাম।

বক্তারা অভিযোগ করেন, ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে গত ৯ জুলাই যেভাবে পাথর নিক্ষেপ করে একজন মানুষকে হত্যা করা হয়েছে, তা নিছক বর্বরতা এবং পুরো জাতিকে স্তম্ভিত করেছে। তারা বলেন, “এই জঘন্যতম ঘটনায় জড়িত ব্যক্তি যেই দলেরই হোক না কেন, কত বড় ক্ষমতাশালী হোক না কেন, তার সর্বোচ্চ শাস্তি — মৃত্যুদণ্ড — নিশ্চিত করতে হবে।”

তারা আরও বলেন, দেশজুড়ে বিচারহীনতার সংস্কৃতি এবং রাজনৈতিক ছত্রচ্ছায়ায় অপরাধীরা বারবার রক্ষা পাচ্ছে। এই অবস্থার অবসান না হলে সাধারণ জনগণের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হবে।

সমাবেশে শতাধিক নেতাকর্মী অংশ নেন এবং ব্যানার-ফেস্টুন নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করেন। বক্তারা দেশব্যাপী চলমান অপরাধের বিরুদ্ধে ইসলামপন্থী শক্তিগুলোর ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park