1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সন্ধ্যা নামলেই লোহাগড়ায় রেলসড়কজুড়ে শুরু হয় মাদকের রাজত্ব সহ অসামাজিক কার্যক্রম

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৩৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়া উপজেলা দিয়ে বয়ে যাওয়া রেলসড়কটি সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই যেন রূপ নেয় মাদকের স্বর্গরাজ্যে। রেলসড়কটি চালু হওয়ার পর থেকেই এর আশপাশের এলাকা পরিণত হয়েছে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের নিরাপদ আস্তানায়।

গত তিন-চার মাস ধরে অনুসন্ধানে উঠে এসেছে, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত এই সড়কে চলে আসছে মাদক দ্রব্য বেচাকেনা ও সেবন। লোহাগড়া থেকে শুরু করে নড়াইল রেলস্টেশন পর্যন্ত বিস্তৃত এ এলাকায়—বিশেষ করে কালনা, কামঠানা, মোচড়া ও নারান্দিয়া রেলস্টেশন অঞ্চলে—মাদকের খোলা মেলা বেঁচা কেনা চলছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়দের ভাষ্য মতে, এখানে প্রতিদিন রাতে-ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদক দ্রব্য বিক্রি হচ্ছে। তরুণদের অংশগ্রহণও আশঙ্কাজনকভাবে বাড়ছে। এলাকায় অচেনা মানুষের আনাগোনা বেড়েছে, যাঁরা সন্ধ্যার পর রেললাইনের পাশে জড়ো হন মাদক কেনাবেচার সিন্ডিকেট।

এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, “প্রতিদিন সন্ধ্যার পর রেললাইনের ধারে কিছু অচেনা লোকজন জড়ো হয়। মাদক নেওয়ার পর তরুণদের উৎপাত বেড়ে যায়। অথচ এই বিষয়ে প্রশাসনের কার্যকর কোনো উদ্যোগ নেই।”

একাধিক সূত্র জানিয়েছে, কিছু প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় এই মাদক দ্রব্য সরবরাহ চক্র নির্দ্বিধায় চালিয়ে যাচ্ছে তাদের ব্যবসা। পুলিশের তৎপরতা কম থাকায় দিন দিন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

তবে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম বলেন, “জেলা জুড়ে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। লোহাগড়ার রেললাইন এলাকায় নিয়মিত টহল দেওয়া হচ্ছে। মাদকের খবর পেলেই তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে মাদক সেবনকারী ও বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, “এই এলাকায় বসবাসরত নাগরিকদের সহযোগিতা পেলে আমরা আরও দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে পারব।”

এদিকে নড়াইল জেলা প্রশাসন ও জেলা পুলিশের প্রতি এলাকাবাসীর দাবি—রেললাইনজুড়ে মাদকের এই ভয়াবহ বিস্তার রোধে নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি এবং শক্ত অবস্থান নেওয়া হোক।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park