1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সময় টিভির ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণীল আয়োজন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ২৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

 

আজ ১৭ এপ্রিল বুধবার সন্ধ্যা ০৭.৩০ ঘটিকায় খুলনা মহানগরীর মর্ডান টাওয়ারস্থ অফিসে খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং কেএমপি’র কমিশনার মোঃ মোজাম্মেল হক, সময় টিভির ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 

কেএমপি’র কমিশনার মোঃ মোজাম্মেল হক বক্তব্যে বলেন, “বাংলাদেশ সময় টিভি হচ্ছে বাংলা ভাষায় ২৪ ঘণ্টা সম্প্রচারিত একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল। ২০১১ সালের ১৭ই এপ্রিল তারিখে সময়ের প্রয়োজনে সময় স্লোগান নিয়ে চ্যানেলটি বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে। বর্তমানে সময় টিভির ২১ মিলিয়ন এর অধিক সাবস্ক্রাইবার রয়েছে। সময় টেলিভিশন স্বাধীনতা, সার্বভৌমত্ব, অসাম্প্রদায়িক চেতনা, শিল্প, সাহিত্য, খেলাধুলা সহ সমাজের অসঙ্গতি তুলে ধরে সমাধান করে। আমার অন্তরের অন্তঃস্থল থেকে সময় টিভির সকল কলাকুশলী এবং দর্শকদের আমি অভিনন্দন জানাচ্ছি। সময় টিভি সংবাদ মাধ্যমে আলাদা, অনন্য, বৈচিত্র্যপূর্ণ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে। সময় টেলিভিশনের কাছে আমার প্রত্যাশা হলো, দেশের মানুষ ও সমাজের জন্য আপনারা যেভাবে কাজ করছেন তাতে পরস্পারিক সেতু বন্ধনে সবাইকে অটুট রাখবেন।”

 

এ সময়ে কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ)  মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা; সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) মোঃ ইমদাদুল হক; খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা; খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা; খুলনা থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন খাঁন এবং সময় টিভির দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি আব্দুল্লাহ আল-মামুন রুবেল-সহ সম্মানিত সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park