1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সম্পত্তির জন্য নিজ মা-কে নির্মমভাবে পিটিয়ে জখম।পরবর্তীতে  র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ২৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

পারিবারিক সম্পত্তির ভাগাভাগি নিয়ে শরীয়তপুর জেলার পালং থানাধীন পশ্চিম মাহমুদপুর গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম মৃধা (২৮), পিতা-মৃত সিরাজুল হক মৃধা সাং-পশ্চিম মাহমুদুপুর, থানা-পালং ও জেলাঃ শরীয়তপুর এর নিজ মা অজুফা বেগম (৫৫) এর সাথে দীর্ঘদিন যাবৎ ঝগড়া বিবাদ চলে আসছিল এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোসহ প্রাণে মারার হুমকি প্রদান করে।

 

এরই জের ধরে ২৩ ফেব্রুয়ারি ২৪ আসামী ঝগড়ার এক পযার্য়ে ক্ষিপ্ত হয়ে নিজ মা-কে নির্মমভাবে পিটিয়ে জখম করে। পরবর্তীতে ২৪ ফেব্রুয়ারি ভুক্তভোগী একটি মামলা দায়ের করে এবং আদালত আসামী সাইফুল ইসলাম মৃধা (২৮) এর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করলে আসীম কিছুদিন যাবৎ পলাতক অবস্থায় ছিলো। র‌্যাব বিষয়টি মানবিক দিক থেকে বিবেচনা করে র‌্যাব-০৮, সিপিসি-০৩ মাদারীপুর ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৮ এপ্রিল ২০২৪ ১৫:১৫ ঘটিকায় মাদারীপুর জেলার সদর থানাধীন পখিরা এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সাইফুল ইসলাম মৃধা (২৮), পিতা- সিরাজুল হক মৃধা,সাং-পশ্চিম মাহমুদুপুর, থানা-পালং ও জেলাঃ শরীয়তপুর’কে গ্রেফতার করে।

 

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে শরীয়তপুর জেলার পালং থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park