
শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা)
ডুমুরিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির নিজস্ব কার্যালয়ে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ইটভাটা মালিকদের সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মালিকরা ভাটার সুবিধা-অসুবিধাসহ বিভিন্ন সরকারি হয়রানির অভিযোগ তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান জমাদ্দার। সমিতির উপদেষ্টা আলহাজ্ব আব্দুল লতিফ জমাদ্দার বলেন, “আমাদের মধ্যে ঐক্যবদ্ধতা গড়ে তুলতে হবে। সবাই এক থাকলে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না।”
এসবি ব্রিকসের মালিক আলহাজ্ব ফজলুর রহমান সরদার বলেন, “ঢাকার ইটভাটা মালিক সমিতির কেন্দ্রীয় নেতারা যে দিকনির্দেশনা দেবেন, আমরা তা মেনে চলব। ইতোমধ্যে কেন্দ্রীয় নেতারা রমজানের পর দেশ অচল করে দেওয়ার আন্দোলনের ঘোষণা দিয়েছেন।”
প্রবীণ ইটভাটা ব্যবসায়ী বাবু প্রফুল্ল কুমার রায় বলেন, “৩৫-৪০ বছর ধরে আমরা ভাটার ব্যবসা করছি, কোনো সমস্যা হয়নি। আজ কেন এত জটিলতা? এই ব্যবসার সঙ্গে হাজারো শ্রমিক ও সাধারণ মানুষের জীবিকা জড়িত।”
স্টোন ব্রিকসের মালিক আলহাজ্ব ইকবাল জমাদ্দার বলেন, “ইটভাটার মাধ্যমে আমরা দেশের অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখছি। তাই কোনো সরকারই এটি বন্ধ করতে পারে না। যদি ভাটাগুলো বন্ধের হুমকি দেওয়া হয়, তাহলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব।”
আলোচনা সভায় আরও বক্তব্য দেন রিপা ব্রিকসের মালিক আলহাজ্ব আমিনুর রহমান, সেতু ব্রিকসের মালিক গাজী আব্দুস সালাম, ভাই ভাই ব্রিকসের মালিক ও সমিতির সাধারণ সম্পাদক রঞ্জন কুমার সরদার, আল্লাহর দান ব্রিকসের মালিক মোঃ আজিজুর মোড়ল, বাহার ব্রিকসের মালিক মোঃ আব্দুল হাই বাহার, এমএসবি ব্রিকসের মালিক মোঃ রুহুল আমিন, মাস্টার ব্রিকসের মালিক হান্নান সরদার, সাইমন ব্রিকসের মালিক মোঃ আবু বক্কার গাজী, হাসান ব্রিকসের মালিক মোঃ কামরুল ইসলাম, জেসি ব্রিকসের মালিক মোঃ আল-আমিন, এমআরডি ব্রিকসের মালিক মাওলানা তৌফিক রহমান, সেতু টু ব্রিকসের মালিক গাজী আশরাফুল ইসলাম ও মের