1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সরকারি কর্মকর্তার বাড়ি-অফিসে তল্লাশি, মিলল একশ’ কোটির সম্পত্তি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪
  • ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

সরকারি কর্মকর্তার বাড়ি-অফিসে তল্লাশি, মিলল একশ’ কোটির সম্পত্তি

 

বান্ডিল বান্ডিল টাকা। ব্রিফকেসে সাজানো বিভিন্ন ব্রান্ডের দামি সমস্ত ঘড়ি, আইফোন, আইপ্যাড- কী নেই সেখানে। সরকারি এক কর্মকর্তার বাড়িতে তল্লাশি চালিয়ে চোখ কপালে উঠেছে দুর্নীতি দমনকারী সংস্থা অ্যান্টি-করাপশন ব্যুরোর।

 

দিনভর বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে উদ্ধার হলো ১০০ কোটির আয়-বহির্ভূত সম্পত্তি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলঙ্গানায়। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

 

সংবাদমাধ্যম বলছে, তেলঙ্গানার এক সরকারি কর্মকর্তার বাড়ি থেকে প্রায় ১০০ কোটি রুপির সম্পত্তি উদ্ধার করেছে রাজ্যটির পুলিশের দুর্নীতি দমন শাখা (এসিবি)। অভিযুক্ত ওই সরকারি কর্মকর্তার নাম শিবা বালাকৃষ্ণ।

 

তিনি তেলঙ্গানার রিয়েল এস্টেট রেগুলেটরি অথোরিটির সেক্রেটারি। এছাড়া হায়দরাবাদ মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথোরিটির ডিরেক্টরও ছিলেন তিনি।

 

প্রাথমিক তদন্তের পর অ্যান্টি করাপশন ব্যুরোর দাবি, শিবা বালাকৃষ্ণ নামক ওই সরকারি কর্মকর্তা বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানিকে বেআইনিভাবে পারমিট দিয়েছেন। তার বিনিময়েই কোটি কোটি রুপি অর্থ ও দামি উপহার নেন তিনি।

 

সংবাদমাধ্যম বলছে, হিসাব বহির্ভূত সম্পত্তির হদিস পেতেই বুধবার ভোর থেকে অভিযানে নামে এসিবি। বালাকৃষ্ণের বাড়ি ও অফিস মিলিয়ে মোট ২০ জায়গায় তল্লাশি চালানো হয়। ভোর পাঁচটা থেকে শুরু হয়েছিল তল্লাশি, রাতভর সেই তল্লাশি চলে। এর মধ্যে বালাকৃষ্ণের বাড়ি এবং অফিস ছাড়াও তার আত্মীয়দের বাড়িতেও তল্লাশি চলে। 

 

বৃহস্পতিবারও বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হতে পারে বলে জানা গেছে। বালাকৃষ্ণের বিরুদ্ধে আয়-বহির্ভূত সম্পত্তি অর্জনের মামলাও দায়ের করা হয়েছে।

 

দুর্নীতি দমন শাখা জানিয়েছে, আয়ের সঙ্গে সঙ্গতিহীন প্রচুর সম্পত্তি অর্জন করেছেন বালাকৃষ্ণ। এইচএমডিএ এবং রেরা-র অফিসেও চিরুনি তল্লাশি চালান এসিবির কর্মকর্তারা। বিপুল সম্পদ সংগ্রহের জন্য বালাকৃষ্ণ তার সরকারি পদকে কাজে লাগিয়েছেন বলে সন্দেহ করছে এসিবি।

 

জানা গেছে, অ্যান্টি করাপশন ব্যুরোর তল্লাশি অভিযানে বালাকৃষ্ণের বাড়ি থেকে ১০০ কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে নগদ ৪০ লাখ রুপি রয়েছে, পাওয়া গেছে ২ কেজি সোনার গহনা।

 

এছাড়া ৬০টি দামী বিদেশি ঘড়ি, ১৪টি আইফোন, ১০টি ম্যাক বুক ও আইপ্যাড, একাধিক ইলেকট্রনিক গ্যাজেট, ব্যাংক ডিপোজিট ও ফ্ল্যাটের নথিও উদ্ধার হয়েছে।

 

এর পাশাপাশি বেনামি একাধিক সম্পত্তিও উদ্ধার হয়েছে বলে সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park