1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সরকার কর্তৃক নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বন্ধে বাপা’র প্রচারপত্র বিলি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

এস এম দেলোয়ার হোসেন খুলনা

সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ক্ষতিকর পলিথিন শপিং ব্যাগ ১ অক্টোবর থেকে সুপার শপে এবং ১ নভেম্বর থেকে সর্বত্র বন্ধে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) খুলনা শাখার উদ্যোগে আজ শুক্রবার নগরীর বিভিন্ন বাজারে ক্রেতা- বিক্রেতাদের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আইন সম্বলিত প্রচার পত্র বিলি করা হয়। সংগঠনের জাতীয় পরিষদ সদস্য ও খুলনা শাখার সমন্বয়কারী অ্যাডভোকেট মোহাম্মদ বাবুল হাওলাদার এ প্রচার পত্র বিলি করেন।এসময়ে উপস্থিত ছিলেন বাপা’ র সদস্য যথাক্রমে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা , খুলনার কো -অর্ডিনেটর অ্যাডভোকেট মোঃ মমিনুল ইসলাম,আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি এস এম দেলোয়ার হোসেন, আফজাল হোসেন রাজু, কবি নুরুন্নাহার হীরা, কবি নাজমুল তারেক তুষার, অ্যাডভোকেট মেহেদী হাসান প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ বলেন নিষিদ্ধ ঘোষিত, জীবন বিধ্বংসী পলিথিন শপিং ব্যাগ বর্জন করুন, পরিবেশ -প্রকৃতির ভারসাম্য রক্ষা করুন, জীবন বাঁচান। নেতৃবৃন্দ আরো বলেন বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন -১৯৯৫(সংশোধিত-২০০২) মোতাবেক নিষিদ্ধ পলিথিন উৎপাদনের জন্য ১০ বছর কারাদণ্ড বা ১০ লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত, বাজার জাত করার জন্য ৬ মাস কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে বলে উল্লেখ করেন। নেতৃবৃন্দ এসময় আরো বলেন সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বন্ধে অভিযান পরিচালনার আহ্বান জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park