1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কর্ম ও আদর্শে স্মরণীয় হয়ে থাকবেন অধ্যক্ষ মোল্লা সাকায়েত হোসেন। নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

সরিফপুর ত্রিমোহনা শ্মশানে জাগ্রত মা মনসা পূজা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি: চৌধুরী জুয়েল রানা

নড়াইলের নড়াগাতী থানার সরিফপুর ত্রিমোহনা শ্মশানে জাগ্রত মা মনসা পূজা উপলক্ষে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান ও কবিগানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ত্রিমোহনা শ্মশান কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় ভক্তবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নড়াইল জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবিরের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ভক্তদের উদ্দেশে বক্তব্য দেন।

এ সময় সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের পক্ষ থেকে মন্দিরের উন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ ও কর্মকাণ্ড তুলে ধরা হয়। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে এলাকার উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

সংসদ সদস্যের নির্দেশে বাঐসোনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহম্মেদ কর্মী-সমর্থকদের নিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সার্বিক শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠান শেষে সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের পক্ষ থেকে মন্দিরের উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রম পরিচালনার জন্য আয়োজক কমিটির কাছে ১৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। দিনব্যাপী পূজা, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও কবিগানের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park