1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক পেলেন-সাংবাদিক মাহমুদা আক্তার ইভা। 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

জাতীয় সাংবাদিক সংস্থার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অভিষেক অনুষ্ঠানের সভায় সংস্থার কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মাহমুদা আক্তার ইভা।

এই সম্মাননা স্মারক প্রদান করেন প্রবীণ সাংবাদিক ও জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নুর ইসলাম, এবং মহাসচিব খন্দকার মাসুদুর রহমান দিপু, জনাব আহমেদ ফিরোজ কবির (সংসদ সদস্য পাবনা-২) 

আজ (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জমকালো আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের অডি-টোরিয়াম হল রুম মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে স্মারক প্রদান সহ কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করেন।

এসময় প্রধান অতিথি হিসাবে ছিলেন আব্দুস শহীদ (মাননীয় কৃষিমন্ত্রী), উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আহমেদ ফিরোজ কবির সংসদ সদস্য পাবনা-২,সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, ভাইস চেয়ারম্যান হাজী রুহুল আমিন প্রদান, জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব খন্দকার মো: মাসুদুর রহমান দিপু, যুগ্ন মহাসচিব ও লায়ন মো: সোবাহান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো: রেজাউল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদ মো: সাজ্জাদ আহমেদ খোকন, যুগ্ম মহাসচিব হাসান আলী, সমাজকল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান (সম্রাট) মহিলা সম্পাদিকা সাংবাদিক মাহমুদা ইভা, আন্তর্জাতিক সম্পাদক মোশারফ হোসেন, কেন্দ্রীয় সদস্য মো: শিহাব উদ্দিন, কেন্দ্রীয় সদস্য মো: সোহাগ হোসেন সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

সম্মাননা স্মারক পেয়ে সাংবাদিক মাহমুদা আক্তার ইভা বলেন জাতীয় সাংবাদিক সংস্থার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আমাকে সাংবাদিকতায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক প্রধান করেন। বিশেষ স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক পেয়ে আমি ধন্য, এবং আল্লাহর প্রতি জানাই চির কৃতজ্ঞতা, এবং আমার পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park