1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সাংবাদিকতা হোক দেশের স্বার্থে : পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শফিয়ার রহমান, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মার্চ) বিকেলে আল-মদিনা মার্কেট চত্বরে ইউনিটির কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। তিনি বলেন, “সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা দেশ ও জাতির জন্য শান্তি ও কল্যাণ বয়ে আনবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় সাংবাদিকদের কল্যাণে কাজ করেছেন। শান্তি প্রতিষ্ঠার জন্য দ্রুত নির্বাচন দিতে হবে।”

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ সেকেন্দার আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মাহফিলে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ। তিনি বলেন, “পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা নিরপেক্ষতা বজায় রেখে সংবাদ পরিবেশন করছেন, যা দেশবাসীর কাছে সঠিক তথ্য পৌঁছে দিচ্ছে।”

এ সময় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক মোঃ আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক, জামায়াতের পৌর আমীর ডাঃ আসাদুল হক, নায়েবে আমীর সম আব্দুল্লাহ আল মামুন, পৌর বিএনপির সদস্য সচিব সেলিম রেজা লাকি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শেখ গোলাম কিবরিয়া রিপন, মৎস্য আড়তদারী সমবায় সমিতির সভাপতি আব্দুল জব্বার, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক জিএম রহমত আলী, বিএনপি নেতা ও ব্যবসায়ী সুমন আহমেদ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মোঃ আসাদুল ইসলাম আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউদ্দিন নায়েব, কোষাধ্যক্ষ মোঃ ফিরোজ আহমেদ, দপ্তর সম্পাদক মানছুর রহমান জাহিদ, নির্বাহী সদস্য হাফিজুর রহমান রিন্টু, মোঃ জহুরুল হকসহ অন্যান্য সদস্য ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park