1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

সাংবাদিকদের জন্য নিরাপত্তা নির্দেশিকা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা প্রায়ই ঝুঁকির মুখোমুখি হন। যেকোনো পরিস্থিতিতে সতর্ক থেকে কাজ করাই সবচেয়ে বড় নিরাপত্তা। নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরা হলো—

মাঠপর্যায়ের নিরাপত্তা:

১. ভিড় বা সংঘর্ষস্থলে অতি উৎসাহী হয়ে ভেতরে ঢুকবেন না; নির্দিষ্ট দূরত্ব থেকে ছবি/ভিডিও নিন।

২. আশপাশে উঁচু ভবন থাকলে সেখান থেকে ফুটেজ নেওয়া নিরাপদ।

৩. রাস্তার সবসময় একপাশে থাকুন; কখনো পুলিশ ও জনতার মাঝখানে দাঁড়াবেন না।

৪. হেলমেট ও অন্যান্য সুরক্ষা সামগ্রী সঙ্গে রাখুন।

৫. একা যাবেন না; সহকর্মীদের সঙ্গে থাকুন ও পরিচিত হয়ে নিন।

পরিচয় ও তথ্যের নিরাপত্তা:

৬. প্রেস কার্ড দৃশ্যমান রাখুন; তবে বিপজ্জনক অবস্থায় প্রয়োজন হলে তা গোপন রাখুন।

৭. লাইভ করার সময় লোকেশন শেয়ার করবেন না; আগে কনটেন্ট সংগ্রহ করুন, পরে নিরাপদ স্থানে গিয়ে প্রকাশ করুন।

৮. নিরাপদ বের হওয়ার পথ (সেফ এক্সিট) মাথায় রাখুন। কাছের গলি বা নিরাপদ স্থানের ধারণা রাখুন।

আচরণ ও মনোভাব:

৯. উসকানিমূলক মন্তব্য বা প্রতিক্রিয়া এড়িয়ে চলুন। কোনো পক্ষের সঙ্গে বিতর্কে যাবেন না। প্রয়োজনে ক্ষমা চেয়ে সরে আসুন।

১০. পরিবার ও অফিসকে নিয়মিত লোকেশন আপডেট দিন; জরুরি যোগাযোগের তথ্য শেয়ার করে রাখুন।

অতিরিক্ত সতর্কতা:

১১. দাঙ্গা, ভাঙচুর বা সংঘর্ষের ছবি দূর থেকে জুম ব্যবহার করে তুলুন।

১২. প্রাথমিক চিকিৎসার ছোট প্যাকেট, হালকা গ্যাস মাস্ক বা কাপড় রাখুন (টিয়ার গ্যাসের জন্য)।

শেষকথা:

একটা ভালো ফুটেজ এক-দুই দিন প্রচারিত হবে, কিন্তু আপনার শারীরিক ক্ষতি হলে তা সারাজীবন বয়ে বেড়াতে হবে। তাই কখনোই অপ্রয়োজনীয় ঝুঁকি নেবেন না। পরিবারের কথা ভেবে যতটা সম্ভব নিরাপদ দূরত্বে থেকে কাজ করুন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park